Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নৈশপ্রহরী নিহত
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নৈশপ্রহরী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৪ ১১:০৩

ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ফরিদ মিয়া (৬৫) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। তবে কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

সোমবার (২২ এপ্রিল) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ফরিদ মিয়ার নাতি নাজমুল হাসান রবিন জানান, ফরিদ মিয়া পরিবার নিয়ে থাকেন দক্ষিণ বাড্ডা নানীর বাড়ি মোড়ে। পাঁচ মেয়ের জনক তিনি। বছরখানেক যাবত মেরুল বাড্ডায় রাস্তার পাশে পার্কিংয়ে রাখা বিভিন্ন পরিবহনের বাসের দেখাশোনার জন্য নৈশপ্রহরীর চাকরি করতেন তিনি।

নাজমুল আরও জানান, ভোরে ফোনের মাধ্যমে খবর পান, মেরুল বাড্ডা ইউলুপের নিচে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। পরবর্তীতে সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান তাকে। তবে কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে তা স্থানীয় কেউই জানাতে পারেনি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যু বেশি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

টপ নিউজ নৈশপ্রহরী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর