Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসায় যা প্রয়োজন তাই করা হবে’
Tuesday 04 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসায় যা প্রয়োজন তাই করা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৪ ১৮:৫২

ঠাকুরগাঁও: সারাদেশের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে জেলায় জেলায় পরিদর্শন করছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থায় যা যা প্রয়োজন আমি তাই করার ব্যবস্থা করবো।’

শনিবার (১৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ২০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জেলা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ১০ কোটি ২৫ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে এটি নির্মিত হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যন্ত্রপাতি থাকার পরও অপারেশন না হওয়া ও বিশেষজ্ঞ চিকিৎসক থেকেও না বসার প্রশ্নে তিনি বলেন, ‘চিকিৎসাসেবা নিশ্চিত করাই আমার কাজ। এতে আমার যা যা করা দরকার তা সব আমি করবো। কারণ আমি নিজেওচিকিৎসক, তাই কি কি সমস্যা তা আমার জানা আছে।’

এসময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহমেদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

চিকিৎসা ঠাকুরগাঁও প্রান্তিক জনগোষ্ঠী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর