Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
রাজধানীর দারুস সালামে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
Monday 12 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর দারুস সালামে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৪ ১০:৩২

ঢাকা: রাজধানীর দারুস সালাম মাজার রোডে সড়ক দুর্ঘটনায় সোহেল মিয়া (৪০) নামে এক ব্যক্তি মারা গেছে। তিনি গাবতলী হাটে গরুর রাখাল ছিলেন।

শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ঘটনাটাটি ঘটে। মুমুর্ষু অবস্থায় সহকর্মী ও স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. হানিফ জানান, তারা গাবতলী হাটে গরুর রাখালি করে। রাতে জানতে পারি, মিরপুর মাজার রোডে রাস্তা পার হওয়ার সময় কোনো এক যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে সোহেলকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সোহেলের মৃত্যু হয়।

হাসপাতালে মৃত ব্যক্তির স্ত্রী মোছা কুলসুম আক্তার জানান, তারা কল্যাণপুর ১১ নম্বর রোডে থাকেন। তাদের ঘরে তিন মেয়ে এক ছেলে রয়েছে। তার স্বামী গাবতলী হাটে গরুর রাখালী করতো। রাতে জানতে পারি মাজার রোডে তার স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে তার স্বামী মারা যান।

তাদের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়। সোহেলের বাবার নাম মৃত আব্দুর রহমান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একে

টপ নিউজ মাজার রোড সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর