Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আদিলুর রহমান খান
Saturday 25 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আদিলুর রহমান খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৪ ২০:৫৯

মুন্সীগঞ্জ: অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টাবিশিষ্ট মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান বলেছেন, ‘আড়িয়াল বিলের ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আড়িয়াল বিল এলাকায় যাতে অবৈধ ভূমিদস্যুরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।’

শুক্রবার (১৬ আগস্ট) সকালে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘরে তার পৈতৃক বাড়িতে যান আদিলুর রহমান খান। এসময় তিনি তার মা-বাবার কবর জিয়ারত করেন।

বিজ্ঞাপন

এ সময় সংক্ষিপ্ত মতবিনিময় সভায় আদিলুর রহমান খান বলেন, ‘বাংলাদেশ যেন ভালো থাকে, আপনারা সবাই যার যার অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। সুন্দর-সুশৃঙ্খল, গৌরবোজ্জ্বল সত্যিকারের স্বাধীন বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখবেন।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররেফ হোসেন, মুন্সিগঞ্জ জেল নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, শ্রীনগর উপজেলা নির্বাহী প্রকৌশলী মুহিতুল ইসলাম, শ্রীনগর থানার ওসি তায়াবির আহমেদ, বিশিষ্ট মানবাধিকার কর্মী তাসকিন ফারহানা, মাকসুদ আহমেদ, কাজী মুহিত ও শ্রীনগর উপজেলা উপ-প্রকৌশলী শরিফুল ইসলাম ও সাংবাদিক শফিকুল ইসলামসহ অনেকে।

সারাবাংলা/এমও

অন্তর্বর্তীকালীন সরকার আদিলুর রহমান খান ভূমিদস্যু মতবিনিময় সভা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর