Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
নিম্ন আদালতের ২২৪ বিচারককে বদলি, পদোন্নতি ২৯ জনের
Thursday 23 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিম্ন আদালতের ২২৪ বিচারককে বদলি, পদোন্নতি ২৯ জনের

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:১২

ঢাকা: নিম্ন আদালতের ২২৪ বিচারকের বদলি, পদায়ন ও প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ছয় জনকে জেলা ও দায়রা জজ এবং যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে ২৩ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে ১২টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত কর্মকর্তা হিসেবে যুক্ত করা হয়েছে। আর আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিক গোলাম রব্বানীকে আইন ‍ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ রুহুল আমীনকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

বদলির হওয়া বিচারকদের মধ্যে জেলা ও দায়রা জজ পদ মর্যাদার ৫২ জন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ মর্যাদার ৪৮ জন (দু’জন প্রেষণে), যুগ্ম জেলা জজ পদ পদমর্যাদার নয় জন, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১১৪ জন রয়েছেন। এছাড়া একজনকে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দারের সইয়ে এসব প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বদলি ও পদায়ন করা এসব বিচারকদের প্রজ্ঞাপনে উল্লেখ করা নির্দিষ্ট সময় ও পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা কিংবা প্রজ্ঞাপনে উল্লিখিত জেলা ও দায়রা জজ, চিফ মেট্টোপলিটন ম্যাজিস্টেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/দফতর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সেইসঙ্গে প্রশিক্ষণ/ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ/ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

টপ নিউজ নিম্ন আদালত বদলি বিচারক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর