Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘বুধবার থেকে সব পোশাক কারখানা চালু, বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা’
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বুধবার থেকে সব পোশাক কারখানা চালু, বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

ঢাকা: তৈরি পোশাক খাতের শ্রমিকদের ১৮ দফা দাবি মালিকপক্ষ মেনে নেওয়ায় সব পোশাক কারখানা চালু থাকবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আগামীকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে দেশের সব শিল্প কারখানা চালু থাকবে। এখানে আর কোনো ধরনের বিশৃঙ্খলা যেন তৈরি না হয়। যদি কোথাও বিশৃঙ্খলা দেখা দেয়, কঠোর ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সম্প্রতি দেশে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শ্রমিক পক্ষ ও মালিক পক্ষের যৌথ বিবৃতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দীর্ঘ আলোচনার পর আমরা সমঝতায় পৌঁছাতে পেরেছি। এই সমঝোতা স্মারকে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ সবাই সই করেছে। সবাইকে এটা মেনে চলতে হবে— এ অঙ্গীকার সবাইকেই করতে হবে। এই সমঝোতা থেকে পিছু হটার সুযোগ নেই।

আরও পড়ুন- বাড়ছে হাজিরা বোনাস, পোশাক শ্রমিকদের ১৮ দফায় সম্মত মালিকপক্ষ

উপদেষ্টা বলেন, আগামীকাল (বুধবার) থেকে শিল্প কারখানা সচল দেখতে চাই। বিভিন্ন জায়গা থেকে নানা মাধ্যমে এই শিল্পকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। শুধু দেশ থেকেই নয়, বিদেশ থেকেও হচ্ছে। এই শিল্প যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে আমাদের কী হবে সে বিষয়ে সবাইকে ভাবতে হবে।

সবাই চেষ্টা করলে বিশৃঙ্খলা হবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমি একটাই কথা বলব— কেউ কোনো অবস্থানেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিজেদের হাতে নেবেন না। কোনো ধরনের বিশৃঙ্খলা হলে আপনারাই এর জন্য দায়ী থাকবেন। কারণ আপনারা সমঝোতা স্মারকে সই করেছেন। পরে পিছু হঠতে পারবেন না। আমার বিশ্বাস, এখানে যারা উপস্থিত আছেন সবাই মিলে চেষ্টা করলে আর বিশৃঙ্খলা হবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হবে না।

বিজ্ঞাপন

তৈরি পোশাক খাতের শ্রমিকদের উদ্দেশে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনাদের কাছে আবেদন করছি— শুধু সই করলে হবে না, মনের ভেতর থেকে এই বোধ আসতে হবে যে এই শিল্পই আমাদের বাঁচাবে। আপনাদের শুধু নয়, জনগণকে অনেক কিছু দিয়ে যাচ্ছে এই শিল্প। এর ওপর দেড় কোটি নয়, পুরো বাংলাদেশের মানুষ নির্ভরশীল। এ জন্য আপনাদের নজর রাখতে হবে।

এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও শ্রম অধিদফতরের মহাপরিচালক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ, বিকেএমইএসহ মালিক ও শ্রমিক নেতারা।

সারাবাংলা/জেআর/টিআর

পোশাক কারখানা স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর